ছিটমহলের পাঁচ বাংলাদেশি মুক্তি পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে গতকাল সোমবার পাঁচ বছর আগে আটক পাঁচ বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারের বিশেষ কারাগার থেকে গতকাল দুপুরে তাঁদের মুক্তি দেওয়া হয়।মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন: আক্কাস আলী মণ্ডল, আবুল শেখ, আমির হোসেন, হাসেম শেখ ও জব্বার আলী। কোচবিহার জেলার নিহহাটায় বাংলাদেশের ছিটমহল মশালডাঙ্গার বাসিন্দা তাঁরা। ২০০৬ সালে ফরেনারস অ্যাক্টে দিনহাটার নাজিরহাট হাসপাতাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। আটকের পর বিচারে তাঁদের কারাদণ্ড হয়। কারাদণ্ডের মেয়াদ গত বছরের অক্টোবর মাসে শেষ হয়। কিন্তু তার পরও ছাড়া না পাওয়ায় তাঁদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটি। সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘ওই পাঁচ বাংলাদেশির মুক্তির দাবিতে আমরা অনশন করেছি। এরপরই তাঁদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ।’