নওগাঁর রানীনগর উপজেলায় গত বুধবার শাহিনুল ইসলাম (৩৫) নামের এক ধান ব্যবসায়ীকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে নগদ নয় লাখ টাকা, একটি মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, উপজেলার আবাদপুকুর বাজারের আড়তদার শাহিনুর বুধবার ভোরে ধান কেনার জন্য মোটরসাইকেলে করে আবাদপুকুর বাজারে যাচ্ছিলেন। পারইল সেতুর কাছে পৌঁছামাত্র তিন-চার জন যুবক তাঁর মাথায় দা দিয়ে কুপিয়ে নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।