ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গতকাল রোববার মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের প্রতিনিধিকে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। আহত অবস্থায় বিকাশের প্রতিনিধি মাহমুদুল আলমকে (৩২) উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের মসজিদ গলিতে দুটি মোটরসাইকেলে আসা পাঁচ ছিনতাইকারী অটোরিকশায় থাকা মাহমুদুলের গতিরোধ করে এবং তাঁকে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।