প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে ভাড়ায় চালিত দুটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে৷ েমাটরসাইকেলের মালিক জয় প্রকাশ বলেন, গত সোমবার রাতে তিনি নড়াইল থেকে যাত্রী নিয়ে গোবরায় যাচ্ছিলেন। কাড়ারবিল নামক স্থানে সাত-আটজনের একটি দল দেশীয় অস্ত্রের মুখে তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়৷ এর কিছুক্ষণ পর জাহাঙ্গীর হোসেন নামের আরেক চালক মোটরসাইকেলে যাত্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান৷ এ সময় তাঁর মোটরসাইকেলটিও ছিনিয়ে নেওয়া হয়।