ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে গত রোববার সন্ধ্যায় চালক ও এক আরোহীকে মারধর করে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক রাব্বি গতকাল সোমবার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেন। রাব্বি সাংবাদিকদের জানান, নিজ বাড়ি গোয়ালগ্রামে ফেরার পথে আট-দশজন সশস্ত্র ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে তাঁদের মারধর করে। পরে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়। কুষ্টিয়া অফিস