ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুর উপজেলার ন্যাড়ার ডাঙ্গায় গত সোমবার রাতে তিন মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে ছিনতাইকারীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক সুজা-উদ-দৌলা (২২) তাঁর দুই সঙ্গীসহ মোটরসাইকেলে করে রংপুর থেকে নীলফামারী ফেরার পথে সোমবার রাত ১০টার দিকে ওই স্থানে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছয়-সাতজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। আহত সুজা-উদ-দৌলা, তাঁর সঙ্গী নীলফামারী শহরের সুবজপাড়ার মনিরুল ইসলাম (২১) ও শান্তিনগর এলাকার রাহেদুল ইসলামকে (২১) পরে পথচারীরা উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। মনিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নীলফামারী প্রতিনিধি