প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার চৌদ্দমাথা নামক স্থানে গুলজার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে তাঁর কাছে থাকা আড়াই লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলজারকে মুমূর্ষু অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এসআই তারেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় গুলজারের মামা হান্না আলী বাদী হয়ে প্রতিবেশী আলম হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বেশ কিছুদিন ধরে অভিযুক্ত আলমের সঙ্গে গুলজার হোসেনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এ ব্যাপারে কথা বলতে আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।