ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক কলেজশিক্ষকের পরিবার ছিনতাইকারীর কবলে পড়েছে। ছিনতাইকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ হাজার টাকা, দুটি মুঠোফোন, এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। গত শনিবার রাতে উপজেলার গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।