ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সমকাল-এর আলোকচিত্র সাংবাদিক শাহীন ভূঁইয়ার ওপর হামলা করে তাঁর ক্যামেরা, মুঠোফোন, মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। রাজধানীর উত্তরায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন শাহীন ভূঁইয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।