ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই

নীলফামারীতে এক ব্যক্তিকে মারধর করে তাঁর মোটরসাইকেল, মুঠোফোন সেট ও তিন হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার ভোরে জেলা শহরের কাছে বাদিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার আলী হোসেন জানান, ভোরে সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়া থেকে মোটরসাইকেলে করে তিনি জেলা শহরে আসছিলেন। বাদিয়ার মোড়ে পৌঁছালে ছয়-সাতজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে মোটরসাইকেল, মুঠোফোন সেট ও তিন হাজার ২০০ টাকা নিয়ে পালিয়ে যায়। l নীলফামারী প্রতিনিধি

বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের সহযোগিতায় শিক্ষা উপকরণগুলো বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের বগুড়া জেলা ও রংপুর বিভাগীয় প্রধান জাফর উল্ল্যাহ। অনুষ্ঠানে স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। l শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি