ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহল্লার আমিরুল ইসলাম গত মঙ্গলবার রাত দুইটার দিকে বিহারহাট এলাকা থেকে যাত্রা দেখে বাড়ি ফিরছিলেন। দহিলা ঈদগায়ের সামনে পৌঁছার পর সড়কের ওপর গাছ দেখতে পেয়ে তিনি থামতে বাধ্য হন। এরপর কয়েকজন ছিনতাইকারী হাত-পা বেঁধে আমিরুলকে সড়কের পাশে ধানখেতে ফেলে মোটরসাইকেলটি নিয়ে যায়। গতকাল বুধবার ভোরে স্থানীয় লোকজন ওই ধানখেত থেকে আমিরুলকে উদ্ধার করেন।