ছিনতাই করতেই ইজিবাইক চালক মাইনুলকে খুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মাইনুল ইসলামের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে পুলিশ সোমবার ভোরে গ্রেপ্তার করেছে। তাঁরা পুলিশের কাছে স্বীকার করেছেন ছিনতাই করতে গিয়েই মাইনুলকে খুন করা হয়। এঁরা হলেন নগরের দাশপুকুর এলাকার দুলাল হোসেনের ছেলে রনি ইসলাম (২০) ও মতিউর রহমানের ছেলে আল আমিন (২১)। আল আমিন রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনার পর থেকে দুজনেই পলাতক ছিলেন।পুলিশের দাবি, গ্রেপ্তার দুইজন জানিয়েছেন ৩ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে নগরের আরডিএ মার্কেটের সামনে থেকে মাইনুল ইসলামের অটোরিকশা ভাড়া করে। সিটি বাইপাস হাটে যাওয়ার নাম করে ৭০ টাকা ভাড়া ঠিক করেন যাত্রীবেশী রনি ও আল আমিন। এরপর তাঁরা সিটি বাইপাস সড়ক হয়ে সিটি হাটের দিকে নিয়ে যায়। পরে মাইনুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।