ছিনতাই করা চালসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ছিনতাই হওয়া চালভর্তি ট্রাক গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পুলিশ জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে গতকাল সকাল থেকে ট্রাকটি ধাওয়া করে। বিকেল পাঁচটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর বাজারে সোহেল ট্রেডার্সের সামনে থেকে ২১২ বস্তা চালভর্তি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়। জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়।