ছিনতাই হওয়া টাকা ও অস্ত্র উদ্ধার
বরিশালের উজিরপুর উপজেলা থেকে বিকাশ এজেন্টের ছিনতাই হওয়া টাকা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে৷ এ সময় একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়৷
গতকাল শনিবার সকালে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুদীপ্ত সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই অর্থ ও অস্ত্র উদ্ধার করে৷
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেলে উজিরপুরের বামরাইলের মোড়াকাঠী এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে বিকাশ এজেন্টের এক কর্মীর কাছ থেকে ১২ লাখ এক হাজার টাকা ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র৷ ওই দিন রাতে পয়সারহাট বাসস্ট্যান্ডে চার সদস্যের ছিনতাইকারী দলটি মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ঘিরে ফেলে৷ এ সময় দলটির সদস্য শাহ আলম মণ্ডলকে আট করা হয়৷ তাঁর কাছ থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার হয়৷
সুদীপ্ত সরকার বলেন, শাহ আলমের স্বীকারেক্তি অনুযায়ী গতকাল কাশিয়ানী এলাকায় অভিযান চালানো হয়৷ অভিযান শেষে সেখান থেকে ছিনতাই করা ২৪ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা এবং একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়৷