ছিনতাই হওয়া টাকাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আট লাখ টাকাসহ এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন লোকজন। গতকাল মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক নিতাইগঞ্জ শাখার সামনে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (২২)। বাড়ি বরিশালের উজিরপুরে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, দুপুরে নিতাইগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র আহসান উল্লাহ ট্রেডার্সের ব্যবস্থাপক উজ্জ্বল আট লাখ টাকা নিয়ে পূবালী ব্যাংক নিতাইগঞ্জ শাখায় জমা দিতে যান। উজ্জ্বল ব্যাংকের সামনে যাওয়া মাত্র মিজান উজ্জ্বলের হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। এ সময় উজ্জ্বল চিৎকার দিলে আশপাশের লোকজন ধাওয়া করে মিজানকে টাকাসহ ধরে পিটুনি দেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।