ছিনতাই হওয়া দুটি অস্ত্র ২০ দিনেও উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ব্যবসায়ীর ছিনতাই হওয়া দুটি অস্ত্র ২০ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি।
১ অক্টোবর মধ্যরাতে ফেনী-নোয়াখালী সড়কের কাশিমপুর এলাকায় দুর্বৃত্তরা চট্টগ্রামের ব্যবসায়ী গোলাম আজমের জিপ গাড়ি থামিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে দেয় এবং তাঁর একটি পিস্তল ও একটি শটগানসহ গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। ওই রাতে তিনি (গোলাম আজম) চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা ছিনতাই করা জিপ গাড়ি ও অস্ত্র দিয়ে ফেনীর লালপোল এবং সোনাগাজী সড়কের চিন্তারপোল এলাকায় ছিনতাই ও ডাকাতি করে। চিন্তারপোল এলাকায় ছিনতাইকালে ফেনী থানা পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছায়। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি করে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে এবং গ্রামবাসীর সহযোগিতায় ধাওয়া করে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করে।