ছিনতাই হওয়া বিপুল পরিমাণ ডিম উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিপুল পরিমাণ ডিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, ১৩ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধা থেকে ঢাকায় যাওয়ার পথে টঙ্গী বাজারের কাছ থেকে বিপুল পরিমাণ ডিম ছিনতাই হয়। এ ব্যাপারে টঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যবসায়ী মাসুদুর রহমান। ছিনতাই হওয়া এসব ডিমের মধ্যে গতকাল মোগড়াপাড়া চৌরাস্তায় একটি ছোট ট্রাকে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৬২০টি এবং সোনারকান্দি গ্রাম থেকে ২১ হাজার ৬০০ ডিম উদ্ধার করা হয়। ওই ডিম বিক্রির অভিযোগে কাজল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া ডিমভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।