ছিনতাই হওয়া ৩৩ বস্তা চিনি উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই হওয়া ৩৩ বস্তা চিনিসহ সুলতান (৩৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর এলাকার লেছু মিয়ার মার্কেট থেকে চিনিসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, সাত মাস আগে উপজেলার সাওঘাট এলাকা থেকে ২৫০ বস্তা চিনিসহ পাঁচ ছিনতাইকারী একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। সেই সময় ট্রাকটি উদ্ধার হলেও চিনি উদ্ধার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর এলাকার লেছু মিয়ার মাকের্েটর পেছনের গলিতে লুকানো অবস্থায় ৩৩ বস্তা চিনিসহ ছিনতাইকারী সুলতানকে গ্রেপ্তার করা হয়।