ছিনতাই হলেই পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই হলে কর্তব্যরত পুলিশকেও মাশুল গুনতে হবে। দায়িত্বে কোনো অবহেলা আছে কি না—এ বিষয়টি তাৎক্ষিণক তদন্ত করে পুলিশ সদস্যকে প্রত্যাহারও (ক্লোজড) করা হবে। গতকাল সোমবার শাহ পরান থানার কর্তব্যরত এক উপপরিদর্শককে প্রত্যাহারের মধ্য দিয়ে এ পদক্ষেপ শুরু করেছে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত রোববার শাহ পরান থানা এলাকার মেজরটিলার কাছে গাড়ি ভাঙচুরের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীর প্রায় ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর মহানগর পুলিশের একটি দল কর্তব্যরত পুলিশের দায়িত্ব পালনের বিষয়টি খতিয়ে দেখে। ওই এলাকায় তখন শাহ পরান থানার এসআই বেনু চন্দ্র দেব কর্তব্যরত ছিলেন। তাঁর দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি তাৎক্ষণিক তদন্তে প্রমাণ মেলায় গতকাল সকালেই বেনু চন্দ্রকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ বলেন, ‘জননিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ অব্যাহত রাখা হবে।