ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রামে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় জনতা ধাওয়া দিয়ে ছয় ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে। অন্য দুই ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পালিয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে হাটকড়াই-দেওগ্রাম সড়কের বান্ধাখাঁড়ায় এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী জানান, ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি বগুড়ার বিভিন্ন উপজেলায়। মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে।