প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন মো. টুটুল (৩৫) নামের এক ব্যক্তি। ছিনতাইকারীরা তাঁকে রক্তাক্ত করে মোটরসাইকেল কেড়ে নিয়ে পালানোর সময় লোকজন মোটরসাইকেলসহ মো. হাসান (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলা শহরসংলগ্ন হামছায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি