ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাচোইল ঘোষপাড়া গ্রামের আলু ব্যবসায়ী মিন্টু ঘোষ গতকাল শুক্রবার ভোরে পাঁচ লাখ টাকা নিয়ে বুড়িগঞ্জ হাটে আসছিলেন। হাটের অদূরে কয়েকজন ছিনতাইকারী তাঁকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে হাটের লোকজন তুহিন মিয়া (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ জিয়ারুল ইসলাম (৩০) নামের আরেকজনকে আটক করে। দুজনের কাছ থেকে চার লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি