ছিনতাইকারী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাটে ছিনতাইয়ের অভিযোগে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছেন এলাকাবাসী। গত বুধবার রাত ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার রাজারহাট-নাজিমখান সড়ক থেকে সোহেল রানা (২১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। ওই সময় সড়কটি দিয়ে কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। ওত পেতে থাকা সোহেলের নেতৃত্বে একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে কামরুলের পথরোধ করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সোহেলকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল কামরুল ইসলাম থানায় একটি মামলা করেছেন। রাজারহাট থানার ওসি এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।