প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিস্তানে গতকাল বুধবার বিকেলে ফারুক হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় জাহিদ নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাই করা টাকা উদ্ধার করে পরে পল্টন থানার পুলিশ ফারুকের কাছে ফেরত দেয়। পল্টন থানার পুলিশ বলেছে, বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পেছনে কয়েকজন ছিনতাইকারী ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে ছয় লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পল্টন থানার টহল পুলিশ ধাওয়া করে ছিনতাইকারী জাহিদকে ছিনতাই করা টাকাসহ আটক করে। গ্রেপ্তার করা ছিনতাইকারীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে।