ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদরের গোপালপুর এলাকা থেকে গত বুধবার রাতে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ গাড়ি ছিনতাইকারী চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: গাজীপুরের সিরাজউদ্দৌলা সড়ক এলাকার মোস্তাক আহমেদ এবং জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নের আকাশ বাবু ওরফে উজ্জ্বল। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, প্রাইভেটকারের মালিক মোহিত ইসলাম নিজেই এর চালক। বিয়ের পাত্রী দেখার কথা বলে ছিনতাইকারীরা তাঁর প্রাইভেটকারটি ভাড়া নিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়।