ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সমশেরপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছে দুটি কার্তুজ পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফয়সাল (২৫)। তাঁর বিরুদ্ধে আরও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, ‘ফয়সালকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। সে ছিনতাইকারী চক্রের হোতা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।’