ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকা থেকে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে পুলিশ গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম আলী আক্কাস (২২)। তাঁর গ্রামের বাড়ি ফেনীতে। পাঁচ বছর ধরে তিনি ফয়’স লেকের একটি বস্তিতে বসবাস করে আসছেন। গতকাল সকালে পুলিশ তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করে।