ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার পুলিশ দুর্ধর্ষ ছিনতাইকারী মোহাম্মদ হোসেন ওরফে বার্মাইয়া হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে এই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বার্মাইয়া হোসেন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের হামজা গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছেন। এই দলের মূল নেতা কারাগারে আটক রয়েছেন। বার্মাইয়া হোসেনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে।