ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ (জিআরপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হেলাল আহমদ (২২), জাহেদুল ইসলাম (১৯), মনির মিয়া (২৪) ও মোস্তাফিজুর রহমান (২২)। তাঁদের বাড়ি কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায়। কুলাউড়া জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।  জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি