ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আলাউদ্দিন আলো (৩৮) নামের ছিনতাইকারী দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ৷
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, আলাউদ্দিন একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী৷