প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান বাজার এলাকায় গত শনিবার রাতে এক ভুয়া সাংবাদিকসহ তিন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের রবি মোল্লা, জুলফিকার আলী ও যশোরের শ্রীপুর উপজেলা সদরের আকিদুল মোল্লা।