ছিনতাইকারী গ্রেপ্তার পিস্তল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার বিদ্যুৎ পালিত (৩৫) নামের একজন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা। পুলিশ বিদ্যুৎ পালিতের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর প্রতিবেশী মিনারা খাতুনের বাড়ির শৌচাগার থেকে নয়টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।