ছিনতাইকারী চক্রের দলনেতাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পেশাদার ছিনতাইকারী চক্রের দলনেতা কাদের ওরফে বরিশাইল্যা কাদেরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহূত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা কাদেরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়-সাতটি ছিনতাইয়ের মামলা রয়েছে।
গতকাল শনিবার ভোরে বন্দর থানার পুলিশ নগরের বড়পোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। কাদের ছাড়াও গ্রেপ্তার করা আরেকজন হচ্ছেন তাঁর সহযোগী নজরুল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় এক নলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও দুটি ছোরা।
বন্দর থানা সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের হোতা কাদের কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান। এরপর শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বরিশাইল্যা কাদের ও তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা করছিল।