ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের প্রধান মো. আইমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাঁকে দেওয়ানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আইমান ও তাঁর সহযোগীরা নিয়মিত নগরের দেওয়ানবাজার, মাস্টারপোল, ডিসি রোড, মৌসুমী আবাসিক এলাকা, দিদার মার্কেটসহ পুরো এলাকায় ছিনতাইয়ের কাজ করতেন। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন প্রথম আলোকে বলেন, আইমান তাঁর সাত সহযোগীর নাম পুলিশের কাছে বলেছেন। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইমানের নামে এর আগে বাকলিয়া থানায় চারটি ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।