ছিনতাইকারী দলকে ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছিনতাইকারী দলকে ধাওয়া দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার নগরের কোতোয়ালি রাইফেলস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান জানান, রাইফেলস ক্লাবের সামনে মোটরসাইকেলে করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে ধাওয়া দেন স্থানীয় লোকজন। তারা ছিনতাইকারী দলের নেতা হামকা গ্রুপের নুরুল আলমের সহযোগী। পরে পুলিশ ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করে।