ছিনতাইকারী ধরতে গিয়ে এসআই গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গোয়েন্দা পুলিশের এক সদস্য। আহত মাহবুবুর রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত।
ডিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, গতকাল পুরান ঢাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে অন্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য দুপুরে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ।
এ সময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। একটি গুলি মাহবুবুর রহমানের ডান হাঁটুর নিচে লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।