ছিনতাইকারী সন্দেহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই তরুণকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ছিনতাইয়ের অভিযোগে আটক হওয়া ওই দুই তরুণ হলেন দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকার বাসিন্দা রুবেল (২২) ও রাবেল (২০)। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, রুবেল ও রাবেলকে উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।