ছিনতাইকারী সন্দেহে দুজনকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারী সন্দেহে দুজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে ওই দুই ছিনতাইকারী উপজেলার সফিপুর বাজার এলাকায় এক নারীর গলার সোনার চেইন ও হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারী চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ছিনতাইকারীরা হলেন ঢাকার ডেমরা থানার কোনাপাড়া গ্রামের আ. রাজ্জাক (২৫) ও ফরিদপুর সদরের সাইম হোসেন (১৮)। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।