ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে সরকারি কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে কাজী নজরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জে বিআরডিবির কর্মকর্তা।পুলিশ সূত্র জানায়, গাজীপুরের বিআরডিবির কর্মকর্তা নজরুল ইসলাম কর্মস্থলের কাজ শেষে প্রতিদিন ঢাকার ২২৬/১ পাইকপাড়ার বাসায় ফিরতেন। গতকাল কালীগঞ্জ থেকে মিরপুর ১ নম্বরে নামেন। এরপর তিনি শাহ আলী মাজারসংলগ্ন কাঁচাবাজার করে বাসায় ফিরছিলেন। এ সময় এক ছিনতাইকারী তাঁর পকেট থেকে মুঠোফোন ছিনতাই করে পালাচ্ছিল। তিনি ছিনতাইকারী বলে ওই দুর্বৃত্তের পিছু নেন। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গিয়ে সংজ্ঞা হারান। আশপাশের লোকজন ওই ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পথচারীরা নজরুল ইসলামকে অচেতন অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে জানান, খবর পেয়ে মৃতের স্বজনেরা ঘটনাস্থলে আসেন। তাঁরা পুলিশকে জানান, কাজী নজরুল ইসলাম উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর স্ট্রোক হয়েছিল। ওসির দাবি, ছিনতাইকারীর পিছু নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।