ছিনতাইকারীদের কবলে কাউন্সিলর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিনদুপুরে একজন নারী কাউন্সিলর ছিনতাইয়ের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। নবীনগর পৌরসভার কাউন্সিলর স্বপ্না ঘোষ (৫৫) জানান, তিনি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মেয়ে ও নাতনিকে নিয়ে রিকশাযোগে পৌর এলাকার মাঝিকাড়ায় বড় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের মাঝিকাড়া সেতুর কাছে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে তাঁর এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, এ ব্যাপারে মৌখিকভাবে থানাপুলিশকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।