ছিনতাইকারীদের ধরতে পুলিশ মাঠে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার প্রথম আলোতে ‘হরতাল-অবরোধে ব্যস্ত পুলিশ, তাই বেড়ে গেছে ছিনতাই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনে যেসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা উল্লেখ রয়েছে, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। সাদাপোশাকে গোয়েন্দা পুলিশের দল অভিযানে নেমেছে।’