প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশকেন্দ্রে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই পর্যটক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকেরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাছিবপানগাতি গ্রামের দুলা শেখের ছেলে কামরুল হাসান (৩০) ও আকবর আলীর ছেলে নাদিম হাসান (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সিরাজগঞ্জ থেকে একদল পর্যটক গারো পাহাড়ের পাদদেশে গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসেন। সকাল নয়টার দিকে পাহাড়ের গভীর অরণ্যে বেড়ানোর সময় কামরুল হাসান ও নাদিম হাসান ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন। পরে তাঁরা চিকিৎসার জন্য নিজ এলাকায় চলে যান।