ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে ছাত্র জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে ময়নুল ইসলাম নামের এক স্কুলছাত্র জখম হয়েছে। সে মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাড়ি শহরের কোর্ট এলাকায়। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের কলিমাবাদ এলাকায় এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে ময়নুল চার ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। ছিনতাইকারীরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।