প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সশস্ত্র ছিনতাইকারীদের হামলায় মুক্তার হোসেন, তারেক হোসেন, মহাবুল ইসলাম ও হাফিজুল ইসলাম নামের চারজন ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁরা গরু ব্যবসায়ের সঙ্গে যুক্ত। উপজেলার ঠোটারপাড়া মাঠে গত শনিবার রাতে ওই হামলা হয়। হামলাকারীরা মোট এক লাখ ২০ হাজার টাকা ও চারটি মুঠোফোন ছিনতাই করে নিয়ে যায় বলে ওই ব্যবসায়ীরা অভিযোগ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। কুষ্টিয়া অফিস।