প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দুপুরে উদ্ভিদ উদ্যানে ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোনসহ নগদ অর্থ নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা সোহেল রানা এবং তাঁর এক বান্ধবী উদ্ভিদ উদ্যানে ঘুরতে যান। এ সময় দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে মুঠোফোনসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়। সোহেল রানা বলেন, ‘ছিনতাইকারীরা আমাদের তিনটি মুঠোফোন, নগদ অর্থ ও হাতঘড়ি ছিনিয়ে নেয়।’বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।