ছিনতাইকারীর কবলে প্রথম আলোর যুগ্ম সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারীর কবলে পড়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে রূপসী বাংলা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান খান জানান, রাত নয়টার দিকে কারওয়ান বাজার থেকে রিকশায় করে তিনি বেইলি রোডে যাচ্ছিলেন। রূপসী বাংলা হোটেলের সামনে আসার পর মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে তাঁর রিকশার গতিরোধ করে। এরপর তারা পরিচয় জানতে চায়। তিনি পরিচয় দেওয়ার পর যুবকেরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সঙ্গে থাকা ছয় হাজার টাকা ও মুঠোফোনটি ছিনিয়ে নেয়। কিন্তু তারা ক্রেডিট কার্ডটি ফেরত দিয়ে যায়।