ছিনতাইকারীর কবলে প্রথম আলোর যুগ্ম সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের ছিনতাই হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে রূপসী বাংলা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান খান জানান, কারওয়ান বাজার থেকে রিকশায় করে তিনি বেইলি রোডে যাচ্ছিলেন। রূপসী বাংলার সামনে আসার পর মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে তাঁর গতিরোধ করে। তিনি পরিচয় দেওয়ার পর যুবকেরা অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর সঙ্গে থাকা ছয় হাজার টাকা ও মুঠোফোনটি ছিনিয়ে নেয়। কিন্তু তারা ক্রেডিট কার্ডটি ফেরত দিয়ে যায়। এর আগে ৩১ অক্টোবর নিউমার্কেটের উল্টো দিক থেকে মিজানুর রহমান খানের স্ত্রী আনজিনা শিরীনের মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।