ছিনতাইকারীর কবলে প্রথম আলোর সহকারী সম্পাদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু ছিনতাইকারীর কবলে পড়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর পরীবাগ এলাকায় ছিনতাইকারীরা তাঁকে মারধর করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। অরুণ বসু জানান, সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে তিনি কাওরান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে মিশুকে করে শাহবাগে যাচ্ছিলেন। তাঁর গাড়িটি পরীবাগের উল্টো দিকের রাস্তায় আসার পরপরই কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে দাঁড়ায়। তারা তাঁকে বেদম মারধর করে পকেটে থাকা প্রায় ২৭ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। এ সময় তিনি ধর ধর বলে চিৎকার করলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। ছিনতাইকারীর নির্বিঘ্নে পালিয়ে যায়।