ছিনতাইকারীর কবলে শিল্পী মাহমুদুজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইয়ের শিকার হয়েছেন সংগীতশিল্পী মাহমুদুজ্জামান। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে মুঠোফোন ও নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়।শিল্পী মাহমুদুজ্জামান অভিযোগ করেন, তিনি মিশুকে করে গুলশান থেকে তেজগাঁও হয়ে কাঁটাবনের দিকে যাচ্ছিলেন। মিশুকটি সাত রাস্তা মোড়ের কাছে এলে চার-পাঁচজন ছিনতাইকারী পথ রোধ করে।