ছিনতাইকারীর গুলি ও ছুরিতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুটি আলাদা ঘটনায় ছিনতাইকারীর হাতে দুজন আহত হয়েছেন। ধানমন্ডিতে এক ব্যবসায়ী ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন। অন্যদিকে সায়েদাবাদে ছুরিকাঘাতে আহত হন একজন।গতকাল শুক্রবার ভোরে ও বৃহস্পতিবার গভীর রাতে এ দুটি ঘটনা ঘটে। ধানমন্ডিতে গুলিবিদ্ধ হন রফিকুল ইসলাম (৪৩) ও সায়েদাবাদে আহত হয়েছেন ফরহাদ হোসেন (৩০)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীদের খপ্পরে পড়া রানাকে সাহায্যে এগিয়ে যান রফিকুল ইসলামসহ কয়েকজন। এসময় ছিনতাইকারীরা গুলি চালালে রফিকুলের পিঠে একটি গুলি লাগে। এদিকে যাত্রাবাড়ী পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে গুলিস্তান থেকে দোহারে যাওয়ার সময় সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন কাপড় ব্যবসায়ী ফরহাদ।